ঘটনার শুরু: একটি ফোন কল
গাড়ি ছিনতাইয়ের খবর সাধারণত আসে সবচেয়ে অসময়ে, আর এবারের ঘটনাও তাই।
টাঙ্গাইলের মধুপুর বন কার্যালয় এলাকার ভেতরে ছিনতাইয়ের শিকার হয় একটি পিকআপ। গাড়িটির মালিক প্রথমে ঘটনাটি জানান ACI Motors Limited-এর সংশ্লিষ্ট কনসার্নকে। সেখান থেকে তাঁকে বলা হয় Finder GPS Tracker-এর Customer Service নম্বরে যোগাযোগ করতে। পরবর্তীতে তিনি Finder GPS Tracker এর কাস্টমার সার্ভিসে যোগাযোগ করেন।
প্রথম কয়েক মিনিট যা করা হলো
এই ধরনের পরিস্থিতিতে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। কাস্টমার তখন আতঙ্কে থাকেন এবং অনেক সময় এলোমেলো তথ্যও দিয়ে থাকেন। আমাদের টিম শান্তভাবে তাঁর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, তাঁকে কী করতে হবে তার স্পষ্ট ইন্সট্রাকশন দে়ন এবং গাড়ি উদ্ধারের পরবর্তী ধাপ সম্পর্কে জানান।
এখানে একটা বিষয় আলাদা করে বলার মতো। ভালো GPS সার্ভিস মানে শুধু ম্যাপের মধ্যে একটা লোকেশন দেখানো নয়। বিপদের মুহূর্তে সেই ট্র্যাকার কোম্পানির একজন প্রতিনিধি সারাক্ষণ ফোনের ওপাশে আছেন, যিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাহায্য করতে পারছেন গাড়িটি উদ্ধারে।
রাত ৩টা, মধুপুরের গহীন বন
ফাইন্ডার টিমের লাইভ ট্র্যাকিং সহায়তা এবং পুলিশের সমন্বয়ে অভিযান চলল ঘটনাস্থলে। রাত আনুমানিক ৩:০০টার দিকে মধুপুর বনের গহীন এলাকা থেকে পিকআপটি উদ্ধার করা হয়।
জায়গাটা সহজ ছিল না। এলাকাটি অত্যন্ত দুর্গম, আর স্থানীয়ভাবে রাতের বেলায় ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। পুলিশের তথ্য অনুযায়ী, ওই এলাকায় আগেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন জায়গায় একজন সাধারণ গাড়িমালিক একা খুঁজতে গেলে নিজেই বিপদে পড়তেন।
এই কারণেই গাড়ি ছিনতাইয়ের পর সবচেয়ে নিরাপদ পথ হলো ট্র্যাকিং ডেটা পুলিশের হাতে পৌঁছে দেওয়া এবং উদ্ধারের কাজটা প্রশিক্ষিত বাহিনীকে করতে দেওয়া।
এই ঘটনা থেকে ৫টি শিক্ষা
১. ছিনতাইয়ের পর প্রথম কাজ হলো দ্রুত জানানো
পুলিশ এবং আপনার ট্র্যাকিং সার্ভিসকে যত তাড়াতাড়ি জানাবেন, উদ্ধারের সম্ভাবনা তত বাড়বে।
২. নিজে ঝুঁকি নেবেন না
দুর্গম বা নির্জন এলাকায় ছিনতাইকারীরা অনেক সময় সশস্ত্র থাকে। লোকেশন পুলিশকে দিন, নিজে গেলেও পর্যাপ্ত লোকবলসহ যান।
৩. ২৪/৭ কাস্টমার সার্ভিস জরুরি
গাড়ি চুরি বা ছিনতাই যেকোন সময় ঘটতে পারে। এই ঘটনাতেও উদ্ধার সম্পন্ন হয়েছে গভীর রাতে। যেখান থেকে ট্র্যাকার নিচ্ছেন সেখানের ২৪/৭ কাস্টমার সার্ভিস আছে কিনা সেটা দেখে নিন।
৪. লাইসেন্সপ্রাপ্ত ও অভিজ্ঞ সার্ভিস প্রোভাইডার বেছে নিন
Finder GPS Tracker, BTRC লাইসেন্সপ্রাপ্ত Vehicle Tracking Service Operator। ২০০৯ সাল থেকে ট্র্যাকিং সেবা দিয়ে আসছে। একটি ট্র্যাকিং কোম্পানি যত অভিজ্ঞ, জরুরি মুহূর্তে তাদের প্রক্রিয়া তত সুসংগঠিত হয়।
৫. ফ্লিট ও কর্পোরেট ক্লায়েন্টদের জন্য এটা আরও জরুরি
একটি পিকআপ হারানো মানে শুধু গাড়ির ক্ষতি নয়, পণ্য, সময় ও ব্যবসার ক্ষতিও।
GPS ট্র্যাকার গাড়ি উদ্ধারে কীভাবে সাহায্য করে?
একটি আধুনিক GPS ট্র্যাকার সাধারণত যা দেয়:
- রিয়েল-টাইম লোকেশন: গাড়ি এই মুহূর্তে কোথায় আছে তা দেখা যায়
- ট্রিপ হিস্ট্রি: Finder-এ ৬ মাসের রুট ডেটা সংরক্ষিত থাকে
- পাওয়ার-কাট অ্যালার্ট: কেউ ডিভাইস খোলার বা সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে সতর্কতা আসে
- রিমোট ইঞ্জিন কন্ট্রোল: পরিস্থিতি অনুযায়ী ব্যবহারযোগ্য একটি সুরক্ষা ফিচার। যা দিয়ে যেকোন জায়গা থেকেই ইঞ্জিন লক করে দেওয়া যায়
- জিওফেন্সিং: নির্ধারিত এলাকা ছাড়লেই অ্যালার্ট
ডিভাইস অনুযায়ী ফিচার ভিন্ন হতে পারে। আপনার গাড়ির ধরন অনুযায়ী সঠিক ডিভাইস বেছে নিতে Finder-এর টিমের সঙ্গে কথা বলুন।
আপনার গাড়ির জন্য এখনই করণীয়
গাড়ি ছিনতাই বা চুরির পর ট্র্যাকার লাগানোর সুযোগ আর থাকে না। যা করার, আগেই করতে হয়।
Finder GPS Tracker-এর কনসালটেশনের জন্য যোগাযোগ করুন:
- ফোন: 09678346337
- ইমেইল: support@finder.com.bd
- ওয়েব: www.finder.com.bd