প্রতিদিনের ব্যস্ততায় ছোটখাটো প্রয়োজনীয় জিনিস ভুলে যাওয়া কিংবা হারিয়ে ফেলার ঘটনা খুবই কমন। চাবি, মানিব্যাগ, ব্যাগ কিংবা অন্যান্য দরকারি জিনিস কখনো বাসায়, অফিসে কিংবা বাইরে কোথাও রেখে ভুলে যাই। সেগুলো খুঁজে পেতে বেশ সময় লাগে। এই সমস্যার সমাধানেই কার্যকর প্রযুক্তি হিসেবে আনা হয়েছে Coin Tag বা Bluetooth Smart Tag। তবে মনে রাখতে হবে, Coin Tag এবং GPS Tracker এক ধরনের ডিভাইস নয়। দুটির কাজ ও ব্যবহারের ক্ষেত্র সম্পূর্ণ আলাদা।
Coin Tag কীভাবে কাজ করে?
Coin Tag হলো ছোট আকারের একটি Bluetooth-ভিত্তিক ট্র্যাকিং ডিভাইস। এটি Bluetooth এর মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকে। যা দিয়ে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ট্যাগের সঙ্গে যুক্ত জিনিসের অবস্থান শনাক্ত করা যায়।
কিছু Smart Tag আশপাশের সামঞ্জস্যপূর্ণ স্মার্টফোনের নেটওয়ার্ক ব্যবহার করে লোকেশন আপডেট করতে পারে। তবে এ সুবিধা ডিভাইসের প্রযুক্তি ও নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। আশেপাশে ডিভাইস না থাকলে এই প্রযুক্তি অকার্যকর।
দৈনন্দিন জীবনে Coin Tag-এর ব্যবহার
Coin Tag মূলত ব্যক্তিগত ও ছোটখাটো প্রয়োজনীয় জিনিস খুঁজে পাওয়ার জন্য তৈরি। গাড়ি বা মূল্যবান অ্যাসেট ট্র্যাকিং এ Coin Tag কার্যকরী ভূমিকা রাখতে পারে না বললেই চলে। সেগুলোর জন্য আলাদা ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করাই বেটার। জেনে নেওয়া যাক Coin Tag এর কিছু ব্যবহারঃ
১. চাবি খুঁজে পেতে: বাসা, অফিস কিংবা গাড়ির চাবি কোথায় রেখেছেন মনে করতে পারছেন না? চাবির রিংয়ের সঙ্গে Coin Tag যুক্ত থাকলে মোবাইল অ্যাপ থেকে সাউন্ড অ্যালার্ট চালু করে সহজেই খুঁজে পেতে পারেন।
২. ব্যাগ ও লাগেজের নিরাপত্তায়: অফিস/ স্কুল ব্যাগ কিংবা ভ্রমণের লাগেজে Coin Tag ব্যবহার করা যায়। ব্যাগটি কোথায় রেখেছেন বা সর্বশেষ কোথায় ছিল, তা অ্যাপের মাধ্যমে জানতে পারবেন।
৩. মানিব্যাগ ও প্রয়োজনীয় জিনিসে: মানিব্যাগ, ছোট পার্স কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে Coin Tag যুক্ত করলে হারিয়ে যাওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করে।
৪. ভ্রমণের সময়: বিমানবন্দর, হোটেল কিংবা পর্যটনকেন্দ্রে ভ্রমণের সময় লাগেজের সঙ্গে Smart Tag ব্যবহার করলে সেটির সর্বশেষ লোকেশন সম্পর্কে ধারণা পাওয়া যায়।
৫. পোষা প্রাণীর কলারে: পোষা প্রাণীর কলারে উপযুক্তভাবে Coin Tag যুক্ত করলে সেটি কোথায় আছে, তা জানা সম্ভব হতে পারে। তবে এটি পোষা প্রাণীর সার্বক্ষণিক নজরদারির নিশ্চয়তা দেয় না।
Coin Tag কি GPS Tracker-এর বিকল্প?
অনেকেই Coin Tag-কে GPS Tracker মনে করতে পারেন। কিন্তু বাস্তবে দুটির প্রযুক্তি, কার্যকারিতা এবং ব্যবহারের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন।
Coin Tag সাধারণত Bluetooth প্রযুক্তির মাধ্যমে কাজ করে। এটি কাছাকাছি থাকা জিনিস খুঁজে পেতে এবং কিছু মডেলে সামঞ্জস্যপূর্ণ ডিভাইস নেটওয়ার্কের সাহায্যে সর্বশেষ শনাক্ত হওয়া লোকেশন জানতে সহায়তা করে।
অন্যদিকে GPS Tracker স্যাটেলাইট ও মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যানবাহন বা অন্যান্য সম্পদের অবস্থান নির্ণয় ও আপডেট করতে পারে। উপযুক্ত ডিভাইস ও নেটওয়ার্ক সুবিধা থাকলে রিয়েল-টাইম লোকেশন, চলাচলের ইতিহাস এবং বিভিন্ন মনিটরিং ফিচারও পাওয়া যায়।
তাই গাড়ি, মোটরসাইকেল কিংবা ব্যবসায়িক যানবাহনের নিয়মিত লোকেশন মনিটরিংয়ের জন্য GPS Tracker প্রয়োজন। Coin Tag দিয়ে GPS Tracker-এর মতো লাইভ ভেহিকেল ট্র্যাকিং, রুট মনিটরিং বা নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
আপনার জন্য কোনটি প্রয়োজন?
যদি চাবি, ব্যাগ, মানিব্যাগ কিংবা ব্যক্তিগত ছোটখাটো জিনিস খুঁজে পেতে চান, তাহলে Coin Tag হতে পারে উপযুক্ত সমাধান। আর যদি গাড়ি বা যানবাহনের অবস্থান নিয়মিত পর্যবেক্ষণ, চলাচলের ইতিহাস এবং নিরাপত্তা মনিটরিং করতে চান, তাহলে GPS Tracker বেছে নেওয়াই সঠিক সিদ্ধান্ত।
Coin Tag এবং GPS Tracker দুটিই প্রযুক্তিনির্ভর লোকেশন শনাক্তকরণ ডিভাইস হলেও তাদের কাজ এক নয়। সঠিক প্রয়োজন অনুযায়ী সঠিক ডিভাইস নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ। ব্যক্তিগত জিনিস খুঁজে পেতে Coin Tag এবং যানবাহন মনিটরিংয়ের জন্য GPS Tracker—দুটির আলাদা আলাদা ব্যবহার রয়েছে।